Monday, October 31, 2011

জিমেইল আসছে পুরো নতুন চেহারায়

সার্চ জায়ান্ট গুগলের মেইল সার্ভিস ‘জিমেইল’ পুরো নতুন রূপে আসছে বলেই তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যে প্রকাশ পেয়েছে, নতুন চেহারার জিমেইল তৈরির কাজটি সম্পন্ন করে ফেলেছে গুগল। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

জিমেইল এর নতুন চেহারার  এই তথ্য একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে ফাঁস হয়েছে। অবশ্য ভিডিওটি প্রকাশ পাওয়ার পরপরই ইউটিউব থেকে সরিয়ে এটিকে প্রাইভেট অপশনে নিয়ে যাওয়া হয়েছে। তবে ফাঁস হওয়া ভিডিটিতে দেখা গেছে, জিইমেইলে  আপডেটেড সার্চ বক্স, পরিছন্ন ডিজাইন ছাড়াও নতুন অনেক অপশন যোগ হচ্ছে।

জি-মেইলে চ্যাটের জন্য নতুন ইন্টারফেস এবং হাই রেজুলিউশনের থিম যোগ হচ্ছে বলেও জানা গেছে। আরো সহজ, পরিছন্ন এবং যোগাযোগবান্ধব করতে এবং যেকোনো উইন্ডোতে মানিয়ে নিতে অপশন থাকবে।

উল্লেখ্য, চলতি বছরেই জি-মেইলে একাধিক ফিচার যোগ করেছিলো গুগল। তবে, গুগল কর্তৃপক্ষ তাদের ব্লগে লিখেছে, জি-মেইলে শক্তিশালী করার পাশাপাশি একে আরো সুন্দর করার কাজ চলছে।

আসছে ভার্চুয়াল বস্তু স্পর্শের যুগ

টেক জায়ান্ট মাইক্রোসফট এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যাতে কোনো ভার্চুয়াল বস্তু হলোগ্রাফিক প্রযুক্তিতে স্পর্শের অনুভূতি জাগাতে পারে। খবর গিজম্যাগ-এর।

সম্প্রতি মাইক্রোসফটের গবেষকরা হলোডেস্ক নামে একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে ভার্চুয়াল থ্রিডির কোনো বস্তুকে ছুঁয়ে দেখার অনুভূতি মিলবে এবং ভার্চুয়াল থ্রিডির বস্তুটিও বাস্তব কোনো বস্তুর নিয়মেই আচরণ করবে।

উল্লেখ্য, মাইক্রোসফট কর্তৃপক্ষ এখনো নতুন এ প্রযুক্তি বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

জানা গেছে, এ প্রযুক্তিতে ওপরের একটি স্ক্রিন থেকে দ্বিমাত্রিক ছবি প্রজেক্টরের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে পড়বে। একটি কাইনেটিক ক্যামেরা ব্যবহারকারীর হাত বরাবর এ প্রজেক্টরের ওপর বস্তুর থ্রিডি ছবি দেখাবে। এদিকে, একটি ওয়েবক্যাম ব্যবহারকারীর মুখোভঙ্গি ট্র্যাক করে বস্তুটিকে তার স্পর্শানুভূতির নাগালে এনে দেবে। আর সবগুলো ডিভাইস একত্রে একটি এলগরিদম মেনে রিয়েল টাইমেই ভার্চুয়াল থ্রিডি বস্তুকে নিজের মতো করে অনুভবের সুযোগ দেবে।

ব্যবহারকারী নির্দিষ্ট এলাকায় হাত রেখে সামনে থাকা ট্রান্সপারেন্ট ডিসপ্লেতে বস্তুটি দেখতে পাবেন।

হলোডেস্ক প্রযুক্তি বিষয়ে মাইক্রোসফট রিসার্চ কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে এ প্রযুক্তিটি দেখানো হয়েছে।

গেম, শিক্ষা এবং ডিজাইনের ক্ষেত্রে এ প্রযুক্তিটি কাজে লাগাতে চায় মাইক্রোসফট। প্রযুক্তিটি এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে।

Internet Browsing

Mobile Software