Friday, November 25, 2011

স্যামসাংয়ের বৈদ্যুতিক বাতি চলবে ৩৬ বছর

কোরিয়ান ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং সম্প্রতি বৈদ্যুতিক বাতি তৈরি শুরু করছে। স্যামসাং কর্তৃপক্ষের দাবী, নতুন প্রযুক্তির এ বৈদ্যুতিক বাতি ৩৬ বছর পর্যন্ত টিকবে। খবর ডেইলি মেইল-এর।

স্যামসাং জানিয়েছে, তাদের তৈরি এলইডি বাতিগুলো ৪০ হাজার ঘন্টা পর্যন্ত আলো দেবে যা সাধারণ বৈদ্যুতিক বাতির তুলনায় ৪০ গুন বেশি সময়। স্যামসাং-এর দাবী, সাধারণ হিসেবে ৪০ গুন হলেও প্রায় ৩৬ বছর পর্যন্ত এ বাতির আয়ু হবে।


স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, এলইডি টেলিভিশন তৈরিতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় এ বাতি তৈরিতে সে প্রযুক্তিই ব্যবহার করা হয়েছে। সাধারণ এলইডি বাতিগুলোর চেয়ে স্যামসাং এর বাতিগুলোর পার্থক্য হয়েছে এর দীর্ঘস্থায়িত্ব।

স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স এর ভাইস প্রেসিডেন্ট কেভিন ডেক্সটার জানিয়েছেন, ‘সাধারণ বাতি হচ্ছে সাধারণ বাতিই। কিন্তু স্যামসাং-এর ডিজিটাল প্রযুক্তির বাতিতে যে এলইডি চিপ, ড্রাইভার বা ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়েছে তাতে এটি দীর্ঘস্থায়ী বাতি হিসেবে টিকে থাকবে। এ ছাড়াও এ বাতি পরিবেশবান্ধব।’

জানা গেছে, এ বৈদ্যুতিক বাতি তৈরিতে যুক্তরাষ্ট্রের ইডেন পার্ক নামের একটি কোম্পানি কাজ করছে। এ কোম্পানি ‘প্লাজমা লাইটিং’ নামের যে প্রযুক্তি উদ্ভাবন করেছে সে  প্রযুক্তিটি বাতিতে ব্যবহৃত হয়েছে। এ প্রযুক্তিতে অ্যালুমিনিয়াম ফয়েলের দুটি শিটের মাঝে  কাগজের চেয়েও পাতলা প্লাজমা স্তর ব্যবহৃত হয়। প্লাজমা স্তর হচ্ছে শক্তিসাশ্রয়ী এবং পাতলা প্রযুক্তিতে আলোর প্রযুক্তি। নমনীয়, সাদা এবং রঙিন আলো তৈরি করবে এ প্রযুক্তির বাতি।

Friday, November 18, 2011

Bangla Translation Of Quran Software

আসসালামু আলাইকুম।
Bangla Translation Of Quran Software টা ডাউনলোড করার জন্য
এখানে ক্লিক করেন: http://www.mediafire.com/?axh9eoo2es12ug6

আল-কোরআন সফট

Sunday, November 13, 2011

অনলাইনে ইংলিশ থেকে বাংলা শব্দ জানা যায় সহজেই

tech076907.blogspot.comসাইট যারা ভিজিট করেন তাদেরকে প্রথমে শুভেচ্ছা। বাংলা এই সাইট-এ অনেক কিছু জানা যায়। বলাযায় তথ্যে ভরপুর একটি ওয়েব সাইট। যে কথা বলতে চাচ্ছিলাম ধরুন আপনার কাছে কনো ডিকশ্নারী নেই, আপনি কোথাও বসে ব্রাউজ করছেন এই সময় আপনার দরকার হলো একটি ইংলিশ ওয়ার্ডের বাংলা জানার, আপনি কি করবেন? না চিন্তার কোন কারন নেই আমি তার একটি সমাধান দিব।
অনলাইনে বসে আপনি ইংলিশ থেকে বাংলা ওয়ার্ড জানতে পারবেন এ জন্য কোন সফটওয়্যার ইনষ্টল বা ডাউনলোড করতে হবেনা। আর একটি ইংলিশ ওয়ার্ডের অনেক গুলো বাংলা শব্দ পাবেন। যা কোন ডিকশ্নারীতে আপনি পাবেন না। এটি ব্যবহার করা খুবই সহজ একটু কম্পিউটার নলেজ থাকলে আপনি অনায়াসে পারবেন। এখন এই ওয়েব সাইটটির ঠিকানাঃhttp://www.bdwebguide.com/bengalidictionary.php এখানে ঢোকার পর  দেখবেন লেখা আসছে Type English Word Here: এই ঘরটির মধ্যে আপনার প্রয়োজনিয় ইংলিশ শব্দটা লিখে Get Meaning লিখার উপর ক্লিক করবেন দেখবেন নিচে বাংলা এসে হাজির বাঃ আর কি। বেশ মজা পাবেন আপনি এখনি ব্যবহার করে দেখবেন, আর মন্তব্য আশা করছি। কোন সমস্যা হলে তা ও মন্তব্যে লিখবেন পারলে আমি সমাধান দিব।

Friday, November 11, 2011

আপনি কি জানেন ইন্টারনেটের ওজন ১ ছটাকেরও কম!


সম্প্রতি গবেষকরা জানিয়েছেন ইন্টারনেটের মোট ওজন বড়জোর ৫০ গ্রাম যা বড়োজোর একটি স্ট্রবেরির সমান হতে পারে। ইউটিউবের সায়েন্স শো ভিসস- এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, ডাউনলোড করা ই-বুকেরও ওজন আছে। ই-রিডারে বই ডাউনলোড করা হলে ক্রমশ সে রিডারের ভর বাড়তে থাকে। এ পদ্ধতি ব্যবহার করেই গবেষকরা মোট ইন্টারনেটের ওজন হিসেব করেছেন। আইনস্টাইনের E=mc²  সূত্র প্রয়োগ করে দেখেছেন মোট ইন্টারনেটের ওজন স্রেফ একটি স্ট্রবেরির সমান।
৭৫ থেকে ১০০ মিলিয়ন সার্ভারে জমা হওয়া ইলেকট্রনের ওজন হতে পারে মাত্রই ৫০ গ্রাম। এ ওজনের সঙ্গে যদি কম্পিউটারে ব্যবহৃত ইন্টারনেটের তথ্য যোগ করা হয় তবে ওজন বেড়ে বড়জোর ৩টি স্ট্রবেরির সমান হতে পারে বলেই গবেষকদের মত।
গুগলের সাবেক সিইও এরিক স্মিডের দেয়া তথ্যমতে পৃথিবীতে মোট ৫০ লাখ টেরাবাইট তথ্য জমা রয়েছে যার মধ্যে গুগলের রয়েছে ০.০৪ শতাংশ। স্মিডের এ তথ্যকে হিসেব ধরে ইন্টারনেটের ওজন হিসেবে করেছে ভিসস।
ভিসস ০.০২ মিলিয়নকে এক আউন্স ধরে এ হিসেব করেছে। বৃটিশ এককে এক ছটাক হলো ৫৮.৩১ গ্রাম।
সম্পাদনায়: সব্যসাচী দত্ত
সূত্র: ইন্টারনেট

Thursday, November 3, 2011

ভাইরাসের কারনে আপনার পিসি ফরম্যাটের আগে একবার এটা দেখে নিন, কাজে লাগতেও পারে

সবাইকে ঈদ এর আগাম শুভেচ্ছা রইল ।

ভাইরাস কে চিনিনা এমন মানুষ খুব কম ই আছে। ভাইরাস এর কারনে pc র অনেক সমস্যা হয়ে থাকে । এর মধ্যে সবচেয়ে বেশী যে সমস্যা যেটা হয় তা হল কিছু দিন পর পর ই pc তে windows সেটআপ দিতে হয়। তাই এটা থেকে মুক্তির একটা ছোটো tips  আপনাদের সাথে share করছি । windows সেটআপ দেবার আগে এই টিপস টি একটু পরখ করে নিন । কাজে লাগতেও পারে। ভাইরাসের কারনে যদি আপনার কম্পিউটারের কোন সিস্টেম ফাইল নষ্ট হয়ে যায়, তখন উইন্ডোজ চলতে বাধাগ্রস্হ হয় এবং আপনার যদি অরিজিনাল উইন্ডোজ ফাইলগুলিকে ফিরিয়ে আনা দরকার হয়ে পড়ে ।এজন্নে আপনি প্রথম এ start মেনু তে যান । এইবার টাইপ করুন run । এইবার run মেনু তে টাইপ করুন sfc /scannow। এখন windows xp ডিস্ক ঢুকান।
উইন্ডোজ সব ফাইলগুলি কে চেক করবে (মিসিং, করাপ্টেড ইত্যাদি) এবং সেগুলিকে অরিজিনাল ফাইল দিয়ে রিপ্লেস করবে। কাজেই আপনার উইন্ডোজ আবার ফ্রেশ বা ক্লীন হয়ে যাবে (আশা করা যায়)
আপনার pc ফরম্যাট দেবার দরকার হলে আগে এই টিপস টি একটু দেখে নিবেন।

Wednesday, November 2, 2011

Windows XP Professional SP3 Corporate

Windows XP SP-3  মিডিয়াফায়ারের লিন্ক সংগ্রহে রাখতে চান এই  XP SP-3  ডাউনলোড করে রাখতে পারেন । ডাউলোড করার পর জিফ দিয়েExtract  করে যে কোনো বার্ণার দিয়ে ISO ইমেজ ফাইলটি 4X ষ্পীডে রাইট করে নিন
1
মিডিয়াফায়ার পার্ট ১ (99Mb)
মিডিয়াফায়ার পার্ট ২(99Mb)
মিডিয়াফায়ার পার্ট ৩(99Mb)
মিডিয়াফায়ার পার্ট ৪(99Mb)
মিডিয়াফায়ার পার্ট ৫(99Mb)
মিডিয়াফায়ার পার্ট ৬(99Mb)
মিডিয়াফায়ার পার্ট ৭(9.77Mb)
Key :
PD9WR-BDGBK-RPXKR-W3CK4-QHYF3
BDV7T-3JK2Y-BT4RM-3GHH2-6QHDY
Ashampoo Burning Studio 10.0.15 এই বার্ণার দিয়ে রাইট করতে পারেন >
2
ডাউনলোড লিন্ক(102.33 MB)
Mediafire Password : andystonecold
3

Tuesday, November 1, 2011

বিনা খরচে ৩৬’শ ওয়াট বিদ্যুৎ উৎপাদন মতা সম্পন্ন প্লান্ট তৈরী করেছে সাতক্ষীরার দুই তরুন

এম. আর মিঠু, সাতক্ষীরা প্রতিনিধী: ডিজেল, মবিল ও পানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনে সাতক্ষীরার দুই তরুণ এক দশক প্রচেষ্টা চালিয়ে অবশেষে সফল হয়েছেন। সার্কিট, ব্যাটারি, মটর ও জেনারেটর দিয়েই এই বিদ্যুৎ প্লান্ট আবিস্কার করা হয়েছে। এটি চালাতে একটি টাকাও খরচ হবে না। ডিজেল, মবিল, পানি ও জনবল ছাড়াই প্লান্টটি পরিচালনা করা যায়।
দুই তরুণের এই আবিস্কার প্রমাণ করতে ইতোমধ্যে পরীামূলকভাবে সাড়ে পাঁচ ঘন্টা মেশিনটি চালিয়ে এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। আলোচিত দুই তরুণ সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সিরাজুল মল্লিকের পুত্র তৌহিদুল ইসলাম  মল্লিক ও তার সহযোগি একই এলাকার শামসুদ্দিন ঢালীর পুত্র  মিজানুর রহমান মিজান। পেশায় একজন দোকানদার, অপরজন ইলেকট্রিক মিস্ত্রি।
জানা যায়, তৌহিদুল ইসলাম মল্লিক ওরফে বাবু ও মিজানুর রহমান মিজান একে অপরের ঘনিষ্ট বন্ধু। এই বিদ্যুৎ প্লান্টটি তৈরি করতে ১টি জেনারেটর, ২টি মটর, ১২ ভোল্টের ১টি ব্যাটারি, ৪টি সার্কিট, ৩টি পুলি, ২টি বেল, ১টি ফ−াইবারসহ আনুসাঙ্গিক অন্যান্য যন্ত্রপাতির প্রয়োজন হয়।

তারা জানান, প্লান্টটি হতে ৩৬০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এর মধ্যে সরবরাহের সময় ২৮০০ ওয়াট বিদ্যুৎ সরবরাহ হবে। বাকি ৮০০ ওয়াট বিদ্যুৎ প্লান্টের ব্যাটারি চার্জ ও সার্কিটগুলো সক্রিয় রাখতে ব্যবহৃত হবে। সরবরাহকৃত বিদ্যুতে ১০০টি ৩০ ওয়াটের এনার্জি সেভিং বাল্ব জ্বালানো যাবে। বিদ্যুৎ প্লœান্টটি ২৪ ঘন্টাই ব্যবহার সম্ভব। যেখানে বিদ্যুত আছে সেখানে ব্যবহার করা হলে বিদ্যুত চলে যাওয়ার ১৩ সেকেন্ডেরর মধ্যে বিদ্যুত প্লান্টটি অটো স্ট্যার্ট হয়ে যাবে। এই মেশিনে জ্বালানী হিসেবে কোন প্রকার ডিজেল মবিল, পানি ও জনবল প্রয়োজন হবে না। এটি প্রস্তত করতে প্লান্ট প্রতি মোট ১ লাখ ১০ হাজার টাকা খরচ হবে।
পরীক্ষামূলকভাবে প্লান্টের বিদ্যুৎ উৎপাদন মতা দেখাতে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর বাজারে সাড়ে পাঁচ ঘন্টা একটানা বিদ্যুত সরবরাহ করে প্রত্যদর্শী সবাইকে তাক লাগিয়ে দেন ওই দুই তরুণ। এলাকার মানুষ এই আবিস্কারে স্বাগত জানালেও আর্থিক সংকটের কারণে প্লান্টটি বাজারজাত করতে পারছেন না তারা। এই মুহূর্তে সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে প্লান্টটি বাজারজাত করা সম্ভব হবে এমনটাই তারা ভাবছেন। তারা, জানান, আগামীতে ১০ হাজার ওয়াটের বিদ্যুৎ প্লান্ট তৈরি করার পরিকল্পনা তাদের রয়েছে। একই সাথে যেখানে একেবারেই বিদ্যুৎ নেই সেখানে সুইচ চাপ দিয়ে এই মেশিন স্ট্যার্ট করতে হবে সেটিকে আরও মোডিফিকেশন করে রিমোট সিস্টেমে কোন প্রকার শব্দ ছাড়াই বিদ্যুৎ প্লানটি স্ট্যাট করার পরিকল্পনা তাদের রয়েছে। তাদের এই প্রচেষ্টা বাস্তবে রূপ নিলে দেশের মানুষ ব্যপকভাবে উপকৃত হবে বলে আশা করছেন তরুণ দুই বিজ্ঞানী।